সূচক ও লেনদেনের উত্থান
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৫-২০ ১৪:৩০:৩৮
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪ টির, দর কমেছে ১৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৮৪১ কোটি ১২ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৬৫ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৫কোটি ৭৩ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৮ পয়েন্টে।
সিএসইতে ২১০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৭টির দর বেড়েছে, কমেছে ৮৫টির আর ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













