ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি দীর্ঘ যানজট

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৫-২১ ০৯:৫৪:২৩


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ ১০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী ব্রিজ এ যানজট সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট শুরু হয়। এদিকে ঈদযাত্রার আর মাত্র কয়েকদিন বাকি। এ সময় মহাসড়কে ঘন ঘন যানজট দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ভোর বেলা মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়ক বন্ধ হয়ে যায়। আমরা গাড়িটি সরিয়ে নিয়েছি। হাইওয়ে পুলিশ কাজ করছে। অল্পসময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হয়ে যাবে।

এনজে