আজও বেড়েছে সূচক ও লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-২১ ১৪:৫১:৪৫
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৫ পয়েন্টে।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৮৬৭কোটি ৪৮ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৬ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৪১কোটি ১২ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০০ পয়েন্টে।
সিএসইতে ২০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে, কমেছে ৫৮টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













