পুঁজিবাজারে ঈদের ছুটি শুরু সোমবার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৫-২৪ ১৬:৩৭:৩২
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী ২৮ মে উদ্যাপিত হবে। উপলক্ষ্যে আগামি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ৭ দিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে ২ দিন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা পর্যন্ত চলবে। ওইদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা থেকে দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













