পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-২৭ ১০:৫৮:৪৭


বৈরি আবহাওয়া দূর্ঘটনা এড়াতে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল চালু হয়েছে।

আজ বুধবার সকালে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধের তথ্য জানায় ঘাট কর্তৃপক্ষ।

প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল চালু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির জিএম সালাম মিয়া জানান, ঝড় ও বৃষ্টির কারণে নিরাপত্তার স্বার্থে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল আবার চালু করা হয়েছে।

ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে।

এনজে