আজ ঢাকার বায়ুর মান সহনীয়
আপডেট: ২০২৬-০৫-৩০ ০৯:৫৯:০৮
পবিত্র ঈদুল আজহার ছুটিতে আজ রাজধানী ঢাকার বায়ুর মান সহনীয় পর্যায়ে রয়েছে আর বায়ুদূষণের শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ।
শনিবার (৩০ মে) সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে সৌদির রিয়াদের দূষণ স্কোর ২০১ এর অর্থ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। অপরদিকে, একই সময়ে ঢাকার দূষণ স্কোর ৯৯, এর অর্থ এখানকার বাতাস মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














