সূচকের উত্থানে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০১ ১১:০৯:১৬
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৪১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৯ টির, দর কমেছে ৯৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭২ কোটি ৩৫ লাখ টাকা
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯২২পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, দর কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪ লাখ টাকা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













