ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৬-০১ ১৫:৫১:৩৬
ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৩০৩ টি শেয়ার ১৫২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬২ কোটি ১৩ লাখ ৪৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনারগাঁ টেক্সটাইলের ১৭ কোটি ১৪ লাখ ০৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানেএশিয়াটিক ল্যাবরেটরিজের ১৩ কোটি ৪৬ লাখ ৫২ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে এনসিসি ব্যাংক পিএলসি ৬ কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













