সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-০২ ২১:০১:২১
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন , সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সকলের জন্য একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।
মঙ্গলবার (২ জুন) আগারগাঁও সমাজসেবা কার্যালয় সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের ক্রমবিকাশে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় সভায় একথা বলেন তিন।
মন্ত্রী বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সারাদেশব্যাপী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজের পরিধি ব্যাপক। প্রোএকটিভ ভূমিকা না থাকায় কারণে এতদিন এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নতি হয়নি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা কার্যক্রম ভালোভাবে পরিচালিত হচ্ছে না।
সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে গড়ে তুলতে তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসিত করা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব এবং কর্তব্য উল্লেখ করে বলেন, এ লক্ষ্যে আমরা বিভিন্ন স্কীলের পাশাপাশি ভাষাশিক্ষা প্রশিক্ষণের উপর জোর দিয়েছি। যাতে তারা নিজেকে সমাজে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারে।
সমাজকল্যাণ মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষককার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বিশালতা পাবে এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। জটিল রোগের চিকিৎসার অনুদান ৫০ হাজার টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
বিএনপির নির্বাচনী মেনিফেস্টো’ এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এছাড়া, এতিম শিশুদের শুধু আশ্রয় নয় দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
বিশেষ অতিথির বক্তৃতায় তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের অভাব রয়েছে। নতুন কর্মপরিকল্পনায় সমন্বয়ের প্রতি জোর দিয়ে সেবার গুনগত মান বাড়াতে কাজ কররে সরকার।
সভায় অন্যান্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













