ধরাবাহিক উত্থানে পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৬-০৩ ১৫:০৩:৩৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৩ টির, দর কমেছে ৯৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ১৬৮ কোটি ৪ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকা।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৮ টির কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। সিএসইতে ৩১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














