নানামুখী খবরে উজ্জীবিত পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৪ ১৪:৫৮:৫৫
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। এনিয়ে টানা ৪ কার্যদিবস দেশের পুঁঁজিবাজারে উত্থান ধারা অব্যাহত থাকলো।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪২ টির, দর কমেছে ১০৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ১৬৮ কোটি ৪ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকা।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৫ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২ টির কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। সিএসইতে ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













