ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৪ ১৫:৩৮:৪৩


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৮৮ লাখ ৫৬ হাজার ৭১৮ টি শেয়ার ১০৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ১৭ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৭৯ লাখ টাকার, দ্বিতীয় স্থানে যমুনা ব্যাংকের ৩ কোটি ৬ লাখ টাকার ও তৃতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইলে ২ কোটি ৯২ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

এসকেএস