বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৬ ১০:৫৬:৫৯
বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এ সপ্তাহে ১৩ হাজার ১৫৭ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৮১৯ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১৩ হাজার ১৫৭ কোটি টাকা বা ১ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৬২৩ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ৯৭৮ কোটি ৬৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬৪৪ কোটি ৮৮ লাখ টাকা বেড়েছে।সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১০পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ২ হাজার ৬৮ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২৮ টির, কমেছে ৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












