দর বৃদ্ধির শীর্ষে ক্রাউন সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৭ ১৫:৪২:৫৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রাউন সিমেন্ট পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১৭০ বারে ১ লাখ ২০ হাজার ১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৪২৭ বারে ১২ লাখ ৭১ হাজার ৭১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ১১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৭ বারে ১০ লাখ ৪ হাজার ৩০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইপিডিসি ফাইন্যান্সের ৯.৮৪ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৯.৭৯ শতাংশ,  সিলকো ফার্মাসিউটিক্যালসের ৮.৮৫ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৬৮ শতাংশ, রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ৮.৬৫ শতাংশ এবং নাহি এ্যলোমিনিয়ামের ৮.১৬ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস