লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৯ ১৫:১৬:১৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৯ কোটি ৫২ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ২৪ লাখ ৮৯ হাজার টাকার।

২৭ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং রানার অটোমোবাইলস পিএলসি।

 

এসকেএস