বাজার মূলধন কমেছে ২ হাজার কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-১৩ ১২:০৮:৫২
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন হয়েছে। তবে সপ্তাহ জুড়ে ডিএসইতে কমেছে বাজার মূলধন। বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯০ হাজার ১০ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২ হাজার ৯৬৬ কোটি টাকা বা দশমিক ৪২ শতাংশ কমেছে।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৮১৪ কোটি ৫৫ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩৮ কোটি ৯ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৬২৩ কোটি ৫৩ লাখ টাকা।
সপ্তাহটিতে ডিএসইতে ৩৮৬ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩ টির , দর কমেছে ১৭৩ টির এবং ৩০ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













