ব্লক মার্কেটে লেনদেন ৫৫ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-১৪ ১৫:৫০:৪৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৫৩ টি শেয়ার ১৪৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৫ কোটি ২৯ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ডমিনেজের ১০ কোটি ৩৩ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৩৩ লাখ টাকার ও তৃতীয় স্থানে ম্যারিকোর ৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস