সূচকের বড় উত্থানে পুঁজিবাজার, বেড়েছে ২৪০ কোম্পানির শেয়ারদর
আপডেট: ২০২৬-০৬-১৫ ১৫:৩৪:১৭
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রধান সূচকসহ সবকটি সূচকে উত্থান দেখা গেছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর।
ডিএসইর তথ্য অনুযায়ী, বাজারে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪০টি কোম্পানির শেয়ারের, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারদর।
লেনদেনের চিত্রেও ছিল ঊর্ধ্বগতি। এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ১ লাখ ৮৭ হাজার ৪৭৩টি লেনদেন সম্পন্ন হয়েছে। লেনদেন হয়েছে প্রায় ২৯ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৫২৮টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৪২ কোটি ১০ লাখ টাকা।
এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৮ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক ০৩৮ শতাংশ। সূচকটি ৫ হাজার ৬৮৩ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে।
শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস বেড়েছে ১৪ দশমিক ৫৭ পয়েন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ। ১ হাজার ১৪৩ দশমিক ৫৭ পয়েন্টে সূচকটি দাঁড়িয়েছে।
অন্যদিকে, ডিএস ৩০ সূচক বেড়েছে ২২ দশমিক ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ০৮ শতাংশ। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৪২ দশমিক ৭৮ পয়েন্টে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













