ব্লক মার্কেটে লেনদেন ৫৭ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-১৭ ১৬:০৮:৫২
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯৪৮ টি শেয়ার ১০৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ১ লাখ টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ৩০ কোটি ৬৩ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজের ২ কোটি ৬৭ লাখ টাকার ও তৃতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













