বাজার মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৬-২০ ১০:৪২:১২


বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এ সপ্তাহে ৩ হাজার ৪৩০ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ১০ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৩ হাজার ৪৩০ কোটি টাকা বা দশমিক ৫০  শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৬ হাজার ৪৩৮ কোটি ৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৮ কোটি ৮৭ লাখ টাকা কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫০ পয়েন্টে এবং ২ হাজার ১৪৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২২ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

 

এসকেএস