লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২৪ ১৫:০০:২৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬০ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্সের লেনদেন হয়েছে ৩৩ কোটি ০৪ লাখ ২২ হাজার টাকার।

৩০ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-আইটি কনসালটেন্টস লিমিটেড, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

 

এসকেএস