দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২৪ ১৫:৪১:৫৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭১ বারে ১৯ লাখ ৭৩ হাজার ২০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৩লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৯০ বারে ৮ লাখ ১৬ হাজার ৭৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৫৭ বারে ২০ লাখ ৯৮ হাজার ৭২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কেডিএস এক্সেসরিজের ৬.৫১ শতাংশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ৬.৪৬ শতাংশ, আরামিট লিমিটেডের ৬.৩২ শতাংশ, ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টের ৬.১৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬.০৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.৩৪ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৫.৩২ শতাংশ দর  বেড়েছে।

 

এসকেএস