লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২৮ ১৬:৩৬:২৫


সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১০৫ কোটি ৫৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংকের লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮৭ লাখ ২৪ হাজার টাকার।

৪০ কোটি ৬৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডমিনেজ স্টিল বিল্ডিং, আই পি ডি সি ফাইন্যান্স , ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

 

এসকেএস