দর পতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-০২ ১৫:৪৯:৪৩


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৭ বারে ৩ লাখ ২৫ হাজার ৩২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ন্যাশনাল ফিডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৬০৬ বারে ৬৪ লাখ ৩৭ হাজার ৩৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৪৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯৩ বারে ৭৮ হাজার ১৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –হামিদ ফেব্রিক্সের ৪.৪৬ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৪.৩৮ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৪.৩৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪.৩৫ শতাংশ, এবি ব্যাংকের ৪.০০ শতাংশ এবং অ্যাপেক্স স্পিনিংয়ের ৩.৯৩ শতাংশ দর কমেছে।

 

এসকেএস