লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-০৬ ১৫:৪৫:১৪


সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর লেনদেন হয়েছে ৩০ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকার।

৯ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং জেনেক্স ইনফোসিস পিএলসি।

 

এসকেএস