স্পেনের কাছে হেরে রোনালদোর পর্তুগালের বিদায়

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৬-০৭-০৭ ০৯:১১:৩৭


চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ে মিকেল মেরিনোর গোলে ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে স্পেন। শেষ মুহূর্তে গোল হজম করে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে গোল পাচ্ছিলো না দুই দলের কেউই। মনে হচ্ছিল খেলা অতিরিক্ত ৩০ মিনিটে গড়াবে। কিন্তু সব হিসাব পাল্টে দিয়ে ৯০ মিনিটের খেলা শেষ হলে অতিরিক্ত ৬ মিনিটের প্রথম মিনিটেই গোল করে ম্যাচের ডেডলক ভাঙার পাশাপাশি স্পেনকে কোয়ার্টার ফাইনালে তোলেন মিকেল মেরিনো।

৩ মিনিটে মিডফিল্ডে বল কেড়ে নিয়ে দ্রুত প্রতিআক্রমণে ওঠেন স্পেনের মিকেল ওয়ারাজাবাল। একাই বল নিয়ে প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে ঢুকে গোলমুখে শট নিলেও দারুণ সেভ করে পর্তুগালকে রক্ষা করেন ডিয়েগো কস্তা। এরপরই ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান লামিনে ইয়ামাল। তার নিখুঁত ক্রস বক্সের মাঝখানে পৌঁছালেও সেখানে কোনো স্প্যানিশ খেলোয়াড় না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলে পর্তুগাল। শেষ পর্যন্ত বিপদমুক্ত করে বল ক্লিয়ার করে দেয় তাদের রক্ষণভাগ।

এনজে