যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলো উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-০৭ ০৯:১৬:৪৪


চলতি বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ৪-১ গোলে হারায় ঘরের মাঠে বিশ্বকাপের যাত্রা শেষ হলো যুক্তরাষ্ট্রের। দর্শক হয়ে বাকি অংশ দেখতে হবে তাদের।

ম্যাচ শুরু হতেই এগিয়ে যায় বেলজিয়াম। ৯ মিনিটে বক্সের ভেতর থেকে সহজ গোলটি করেন চার্লস ডি কেটেলার। ৩১ মিনিটে অবশ্য ঠিকই ম্যাচে ফেরে যুক্তরাষ্ট্র। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি কিকে সমতাসূচক গোলটি করেন মালিক টিলম্যান।

কিন্তু আনন্দটা বেশিক্ষণ টেকেনি। ২ মিনিট পরেই নিজের জোড়া ও দলের দ্বিতীয় গোল করেন কেটেলার। তার জোড়া গোলেই পরে ২-১ ব্যবধানে বিরতিতে যায় বেলজিয়াম। বিরতির পর যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের অবিশ্বাস্য ভুল আর লুকাকুর দারুণ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্পেন।

এনজে