ব্লক মার্কেটে লেনদেন ৫৭ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৭-০৭ ১৯:০১:২৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৬ লাখ ৯৩ হাজার ১১৬ টি শেয়ার ১৪৭  বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ৯২ লাখ ১৯ হাজার টাকার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ডমিনেজ স্টিলের ২০ কোটি ৩৬ লাখ টাকার, দ্বিতীয় স্থানে গ্রামীনফোনের ৬ কোটি ৩৫ লাখ টাকার ও তৃতীয় স্থানে মেরিকোর ৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস