সূচক বাড়লেও কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-১৩ ১৪:৫৮:৩১
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে টাকার পরিমানে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১ টির, দর কমেছে ১৬৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির।
ডিএসইতে ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৫০ কোটি ৪৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১০ পয়েন্টে।
সিএসইতে ২৪৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২২ টির দর বেড়েছে, কমেছে ৯১ টির এবং ৩১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













