দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-১৩ ১৫:৪৬:১২
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৮০ বারে ৩ লাখ ৪১ হাজার ৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬৫ বারে ২ লাখ ১৪ হাজার ৬০৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–মেঘনা ইন্স্যুরেন্সের ৭.৯৫ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের ৭.৫৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৪৬ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৭.৩৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬.৬৭ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৫.৬০ শতাংশ ও আরামিট লিমিটেডের ৫.২১ শতাংশ দর বেড়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













