লেনদেনের শীর্ষে লাভেলো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-১৪ ১৫:০৫:৫৮
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৭৪ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৯ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকার।
৩৬ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি , আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, বিএসআরএম স্টিল লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড ।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













