সূচকের পতনে বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-২২ ১৫:১১:৪৪
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৬ পয়েন্টে।
ডিএসইতে ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮১ কোটি ৭৪ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭৮ পয়েন্টে।
সিএসইতে ২৫১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৭ টির দর বেড়েছে, কমেছে ১০৮ টির এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














