আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়

সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৮-০১ ০৯:০২:৪৫


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। অপরদিকে, ঢাকা রয়েছে ১৩ নম্বরে। কিনশাসার বায়ু খুবই অস্বাস্থ্যকর হলেও ঢাকার বাতাস আজ মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে।

আজ শনিবার  সকাল ৮টা ৩২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার দূষণ স্কোর ৯৭ এর অর্থ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু। অন্যদিকে, ভারতের দিল্লি রয়েছে ৬ নম্বরে এবং এই শহরটির দূষণ স্কোর ১৪১ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এনজে