সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-০১ ১০:৫৭:৫৩
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫১ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইসিটির ২৩ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৫ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা সামেট অ্যালায়েন্সের ২৩ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.১৮ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট নিটিংয়ের ২২ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ারের ২০ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা , বেক্সিমকোর ১৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা , এমএল ডাইংয়ের ১৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা , ইন্দোবাংলা ফার্মার ১৬ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা, আরগন ডেনিমের ১৬ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা এবং আইপিডিসির ১৬ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














