সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৮-০১ ১১:১১:০৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৮০১.৯০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেটের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৮৫.২০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০০.১০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৬.১৭ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৫.০৩ শতাংশ, বেক্সিমকোর ৪.৯২ শতাংশ, ই-ক্যাবলসের ৪.২২ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৪.২০ শতাংশ, বেক্সিমকো সুকুকের ৩.৫০ শতাংশ ও রহিমা ফুডের ৩.১৩ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস