ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার দর বাড়ার কারণ নেই

প্রকাশ: ২০১৭-০৭-০৬ ১১:০৪:৩০


National-Housing-Finance-and-Investments-Limited-600x371পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানিকর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটিজানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ২৯ জুন থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ৪৬ টাকা ৯০ পয়সা থেকে বেড়েসর্বশেষ ৫৫ টাকা ৮০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা ১৮ দশমিক ৯৭ শতাংশ।আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।