দর পতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-০৪ ১৫:২০:০১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে রিং শাইন টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৭৯ বারে ২৭ লাখ ৯৬ হাজার ৩৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৩ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৩০ বারে ২০ লাখ ১ হাজার ৩৩০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৫০ বারে ৫১ হাজার ৩১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ৩০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-  গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের  ৩.৫১ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩.৪৫ শতাংশ, জি কিউ বলপেনের ৩.২৭ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৩.০৮ শতাংশ, এম.এল. ডাইংয়ের ২.৮৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ২.৭৮ শতাংশ এবং এএফসি এগ্রো বায়োটেকের ২.৭৪ শতাংশ  দর কমেছে।

 

এসকেএস