দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-০৬ ০৮:৫৮:৪৬


আবহাওয়া অধিদপ্তর দেশের ৬ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এনজে