সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-০৬ ১১:৪৮:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালক ভিকার ইন্টারন্যাশনাল তাদের হাতে থাকা মোট ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ারের মধ্যে ১ কোটি ৮০ লাখ টি শেয়ার বিক্রয়ের ঘোষণা  দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বর্তমান বাজার দরে শেয়ার বিক্রয় করবেন এ কর্পোরেট পরিচালক।

এসকেএস