জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-০৬ ১২:১১:২৪


বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এমন অবস্থায় টানা কয়েক দিন ধরেই রাজধানী ঢাকার বাতাসে ফিরেছিল কিছুটা স্বস্তি।

আজ বৃহস্পতিবার বায়ুদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। যার বায়ুমান স্কোর ১৪৭। যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড। যার বায়ুমান স্কোর ১৬৮। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার কাম্পালার বায়ুমান স্কোর ১৬০।

তৃতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। যার বায়ুমান স্কোর ১৫৯। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান। যার বায়ুমান স্কোর ১৩১।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এনজে