২ কোম্পানির লেনদেন বন্ধ সোমবার

প্রকাশ: ২০১৭-০৭-০৯ ১৪:৪৮:৩৬


Record-Dateপুঁজিবাজারের তালিকাভুক্ত ২ কোম্পানির রেকর্ড ডেট আগামীকাল ১০ জুলাই সোমবার। ফলে এ দিন কোম্পানি দুটির লেনদেন বন্ধথাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানি দুটি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সূত্র জানায়, আগামী ১০ জুলাই, সোমবার রেকর্ড ডেট হওয়ায় কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে ১১ জুলাই থেকে পুনরায় লেনদেন শুরু হবে।