মুহাম্মাদ মাছুদুর রহমান এর এম.ফিল ডিগ্রী লাভ

প্রকাশ: ২০১৭-০৭-০৯ ১৭:৪২:৩৯


Masud 01 (1)বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরাশগঞ্জ শাখা , ঢাকা এর প্রিন্সিপাল অফিসার মুহাম্মাদ মাছুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে (মেরিট স্কলারশীপসহ) এম.ফিল ডিগ্রী অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২৯/০৫/২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল ও ৩১/০৫/২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটে এই ডিগ্রী প্রদান করা করা হয়। তার অভিসন্দর্ভের শিরোনাম: বগুড়া জেলার সমাজ ও সংস্তৃতি (১৯৪৭-২০০০) গবেষণার যুগ্নভাবে তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এর বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আতাউর রহমান মিয়াজী ও অধ্যাপক মো: আতাউর রহমান বিশ্বাস । মুহাম্মাদ মাছুদুর রহমান ২০০৮ সালে প্রাচ্যেরও অক্্রফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হতে বি .এ অর্নাস এবং ২০০৯ সালে এম.এ ডিগ্রি লাভ করেন।

২০১২সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ. (জিপিএ ৪ এর মধ্যে ৩.৭৫) এবং ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল. এল. বি (দি¦তীয় শ্রেনী) পাশ করেন। তিনি ছাত্র জীবনে বিভাগীয় সার্ক স্টাডি ট্যুরে ভারত, নেপাল ও ভূটান ভ্রমন করেন।নিয়মিত ভাবে পত্র- পত্রিকা ও অন-লাইনে জার্নালে সময়সাময়িক বিষয় লেখালেখি করেন। তিনি বগুড়া পৌরসভা ২০ নং ওয়ার্ড বুজরুগ বাড়ীয়া গ্রামের মুহাম্মাদ আফছার আলী সরকার ও মোসাম্মাৎ মালেকা বেগম ওরফে মাসুমার ৪র্থ পুত্র। তিনি আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক। সকলের নিকট দোয়া প্রার্থী।