বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-০৯ ১৪:২৩:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য  জানা গেছে।

জানা গেছে, সোমবার কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।

রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। মঙ্গলবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

 

এসকেএস