লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-১০ ১৫:১৭:৪০


সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৩ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এম.এল. ডাইংয়ের লেনদেন হয়েছে ২৯ কোটি ০৬ লাখ ৪০ হাজার টাকার।

২৩ কোটি ১১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড , সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং সিটি ব্যাংক পিএলসি।

 

এসকেএস