ব্লক মার্কেটে লেনদেন ২৪ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৮-১৩ ১৬:১০:৪৯
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫৩ লাখ ৩২ হাজার ৮০৭ টি শেয়ার ৭৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ১০ লাখ টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সামিট অ্যালায়েন্স পোর্টের ৫ কোটি ৫৩ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজের ৩ কোটি ৮৬ লাখ টাকার ও তৃতীয় স্থানে এম এল ডাইংয়ের ১ কোটি ৯৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














