রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-২০ ১২:২০:১১
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘ রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। ২৩ আগস্ট থেকে কোম্পানিটি রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













