কলকাতায় ৭ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দিনেশ ত্রিবেদীর দুঃখ প্রকাশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-২০ ১৫:১২:৩২
কলকাতায় অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য যা যা প্রয়োজনীয়, তা নিশ্চিত করা হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।
এছাড়া, বাংলাদেশে এসে তার ভালো লাগছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














