বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-২১ ১০:১৮:১৪


বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় আজ শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৮তম।

যার বায়ুমান স্কোর ৮৯। বাতাসের এই অবস্থার মানকে মাঝারিমানের বলা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৮৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি।

যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৯৪ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। এ ছাড়া ১৮৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসা। এর পরের অবস্থানে রয়েছে বাহারাইনের মানামা, ভারতের দিল্লি, চীনের বেইজিং ও ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এনজে