দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-২১ ১৫:৩৩:০৯


আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্র কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এনজে