রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-২৩ ১৪:০৮:৩০


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা কামরুন্নেসা ঝর্ণা তার কাছে থাকা ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ারের মধ্যে সবকটি শেয়ার বিক্রয়ের ঘোষণা  দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে শেয়ার বিক্রয় করবেন এ উদ্যোক্তা।

 

এসকেএস